ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাতকানিয়া-লোহাগাড়া অবকাঠামো উন্নয়নে ১৩০ কোটি টাকা বরাদ্দ

প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় এলাকার অবকাঠামো উন্নয়নে ১৩০ কোটি টাকার বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয় এই বরাদ্দ দেন। দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং নতুন সড়ক উন্নয়ন কার্যক্রমে এই অর্থ ব্যয় করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. শহিদুজজামান খান স্বাক্ষরিত চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলীর কাছে প্রেরিত এক পত্রে এই তথ্য জানানো হয়।

এদিকে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় প্রকল্প গ্রহণের লক্ষ্যে গতকাল ২৪ ফেব্রুয়ারি বিকেলে সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরীর সঙ্গে জেলা ও উপজেলা প্রকৌশলীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জনগুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাননীয় সাংসদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতকানিয়া ও লোহাগাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি। তিনি জানান, যেসব সড়ক ও অবকাঠামো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং জনদুর্ভোগ সৃষ্টি করছে, সেগুলোকে প্রাধান্য দিয়ে প্রকল্প গ্রহণ করা হবে। উন্নয়ন কাজ বাস্তবায়নে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করার নির্দেশনাও দিয়েছেন তিনি সংশ্লিষ্টদের। বৈঠকে এলজিইডি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. আবু তালেব, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, লোহাগাড়া উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা সম্ভাব্য প্রকল্পের তালিকা, বাজেট বণ্টন এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সর্বাধিক পঠিত

সাতকানিয়া-লোহাগাড়া অবকাঠামো উন্নয়নে ১৩০ কোটি টাকা বরাদ্দ

আপডেট হয়েছে : ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬