ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ করিনি বললেন, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর

  • অনলাইন ডেক্স
  • আপডেট হয়েছে : ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 22

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর | ছবি: সংগৃহীত

বুধবার, ২৫ ফেব্রুয়ারি, গভর্নর পদ থেকে থেকে সরিয়ে দেয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংক থেকে বের হতে দেখা যায়। এ সময় তাকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, আমি পদত্যাগ করিনি।

তিনি বলেন, ‘আমি কিছুই জানি না, তবে শুনেছি আমি আর নেই, তাই আমি চলে যাচ্ছি।’

অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক শিক্ষাবিদকে গভর্নর পদে নিয়োগ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে আজই (বুধবার) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে, আজ ড. আহসান এইচ মনসুরকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যায়।

সর্বাধিক পঠিত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগ করিনি বললেন, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর

আপডেট হয়েছে : ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬