ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিফ প্রসিকিউটর তাজুলকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদে বিবৃতি

ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের সদস্য বিএম সুলতান মাহমুদ সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন।

গত সোমবার তারই প্রেক্ষিতে সংবাদ প্রচার করে কিছু গণমাধ্যম।

উক্ত অভিযোগের প্রতিবাদে মঙ্গলবার তাজুল ইসলাম সাক্ষরিত একটি বিবৃতি গণমাধ্যমে পাঠনো হয়েছে।

এতে বলা হয়েছে, কিছু সংখ্যক গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে আমার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জনৈক প্রসিকিউটরের বরাতে কিছু বিদ্বেষপ্রসূত ও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এ ব্যাপারে আমার সুস্পষ্ট বক্তব্য হচ্ছেÑউক্ত বক্তব্য সমূহ জঘন্য মিথ্যাচার, তথ্য প্রমাণবিহীন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার দুরভিসন্ধি থেকে করা হয়েছে। উক্ত বিদ্বেষপ্রসূত ও অভিযোগগুলো সর্বতোভাবে মিথ্যা ও ভিত্তিহীন। আমি চ্যালেঞ্জ করছি, আমার বিরুদ্ধে আনীত এসব অভিযোগের স্বপক্ষে কোনো তথ্য প্রমাণ কেউ দেখাতে পারবে না।

বিবৃতিতে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমি এবং আমার প্রসিকিউশন টিমের প্রতিটি পদক্ষেপ ছিল স্বচ্ছ এবং আইনানুগ। আমি মনে করি পতিত স্বৈরাচার এবং গণহত্যাকারীদের বিরুদ্ধে নিস্পত্তিকৃত এবং চলমান বিচার প্রক্রিয়া থেকে ভিন্নখাতে দৃষ্টি প্রবাহিত করতে একটি মহল সংঘদ্ধভাবে এই অপপ্রচার চালাচ্ছে। এই বিচার যাতে আর কোনোভাবে অগ্রসর না হতে পারে। আমার দায়িত্বপালনকালে আমার বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলার সুযোগ কেউ পায়নি। আমি বিদায় নেওয়ায় পর বিশেষ মহল গণহত্যাকারীদের সুবিধা দেয়ার জন্য এসব ভিত্তিহীন অভিযোগ তুলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।

বিবৃতিতে সংশ্লিষ্ট সবাইকে এই ধরনের মিথ্যাচার এবং ঘৃণ্য অপতৎপরতা থেকে বিরত থাকতে আহবান জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত

চিফ প্রসিকিউটর তাজুলকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদে বিবৃতি

আপডেট হয়েছে : ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬