ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিটি প্রতিশ্রুতি পালনে আমার পা বসে থাকবে না: আখতার হোসেন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পীরগাছা সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা ও গণ-ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “আমি আপনাদের কাছে অনেকগুলো ওয়াদা দিয়েছি। আমার জোট সরকারে আসতে না পারায় ওয়াদা বাস্তবায়নে নানাবিধ বাধা আসতেই পারে, কিন্তু আপনাদের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে আমার পা বসে থাকবে না।

এ সময় বিএনপির রাজনীতির কঠোর সমালোচনা করে আখতার হোসেন বলেন, “হারাগাছে তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে, তাতে শাপলা কলির নেতাকর্মীরা এখনও নিরাপত্তা বোধ করছেন না। বিএনপির পরাজিত প্রার্থী এমদাদুল হক ভরসা একদিকে শাড়ি-লুঙ্গি বিলায়, অন্যদিকে সন্ত্রাসী দিয়ে মানুষের বাড়িঘর লুটপাট করায়। বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বললেও মানুষের পরিবারগুলোকে তছনছ করে দিচ্ছে। আমরা এই হিংসার রাজনীতি চাই না, আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই।”

তিনি আরও যোগ করেন, “আমি যখন এনসিপি তখন আমি এনসিপির, যখন ১১ দলের তখন আমি ১১ দলের। কিন্তু আমি যখন এমপি, তখন আমি কাউনিয়া-পীরগাছার প্রত্যেকটা মানুষের এবং গোটা বাংলাদেশের।”

এদিকে গণসংবর্ধনা ও গণ ইফতার মাহফিলে যোগ দেওয়ার আগে আখতার হোসেন পীরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষে তিনি সদ্যপ্রয়াত জামায়াত নেতা ফারুক ইকবালের কবর জিয়ারত করেন এবং চৌধুরাণী থেকে ফতেপুরঘাট সড়কের উদ্বোধন করেন।

রগাছা উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে এবং পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের আমীর আবু সুফিয়ানের সঞ্চালনায়, অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ওয়ার্ড ছাত্রশিবির সদস্য সেলিম আযাদ। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম মিলন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা জামায়াতের টিম সদস্য মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ, রংপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ মাহমুদ, সেক্রেটারি হামিদুল ইসলাম, এনসিপি পীরগাছা উপজেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের কাউনিয়া উপজেলার আমির মুফতি জামাল উদ্দিন এবং পীরগাছা আমীর আবু সাহমা প্রমুখ। এছাড়া অন্নদানগর, তাম্বুলপুর, কৈকুড়ি, ইটাকুমারীসহ বিভিন্ন ইউনিয়নের জামায়াত ও ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

প্রতিটি প্রতিশ্রুতি পালনে আমার পা বসে থাকবে না: আখতার হোসেন

আপডেট হয়েছে : ০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬