ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষা খাতে সরকার অত্যন্ত আন্তরিক:শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষকদের মূল্যায়ন, শিক্ষক-কর্মচারীদের বেতন স্কেলসহ অন্যান্য ন্যায্য দাবির বিষয়গুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আলাপ আরোচনা হচ্ছে। এ সময় শিক্ষামন্ত্রী জানান, ‘শিক্ষা খাতে সরকার অত্যন্ত আন্তরিক।’

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা জানান।

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি হবে না এবং কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি আরো বলেন, শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে ভবিষ্যতে আর মন্ত্রণালয়ে আসার প্রয়োজন হবে না।

এ সময় উপস্থিত শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। শিক্ষাকে কোনোভাবেই রাজনীতিকরণের সুযোগ দেওয়া হবে না।’

সর্বাধিক পঠিত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষা খাতে সরকার অত্যন্ত আন্তরিক:শিক্ষামন্ত্রী

আপডেট হয়েছে : ০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬