ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য

শনিবার দুপুরে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে অব্যাহতির বিষয়টি চূড়ান্ত হবে।

উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, উপাচার্য সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেছেন। তবে মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণের বিষয়ে এখনও কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। পদত্যাগপত্র গৃহীত হলে পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে।

২০২৪ সালের ২৭ অগাস্ট ঢাবি ভিসির দায়িত্ব পান ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

উল্লেখ্য যে, নির্বাচনের দুদিন আগে, গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা বলেছিলেন তিনি।

সর্বাধিক পঠিত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী

আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য

আপডেট হয়েছে : ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬