আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্যের প্রতিবাদে ফেসবুক পাড়ায় ঝড় তুলেছেন হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারী। তারা তাদের নিজেদের ফেসবুক ওয়ালে প্রতিবাদী স্ট্যাটাস দিয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি মায়ের ভাষা বলতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব আমাদের ভাষা না।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নিজের ভাষা ও নিজের সম্পদকে ভালবাসুন। নিজের যা আছে, সেটাকে ভালবাসুন। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব আমাদের ভাষা না।
নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ।’

এরপর আসিফ মাহমুদ তার ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে লিখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয়, বাংলাদেশ জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয় না মাননীয় মন্ত্রী?’

মির্জা আব্বাসের অন্যতম প্রতিদন্ধী নাসীরউদ্দিন পাটওয়ারী লিখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ! চাঁদাবাজ মুর্দাবাদ!’






















