ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আহলান সাহলান মাহে রমজান

বাংলাদেশে রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বুধবার সন্ধ্যার পরে এই ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে বুধবার রাত থেকেই তারাবির নামাজ শুরু হয়েছে। বুধবার দিবাগত ভোরে সেহরি খাওয়ার মাধ্যমে বাংলাদেশের মুসলমানরা বৃহস্পতিবার থেকে রোজা রাখতে শুরু করবেন। মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় চাঁদ দেখা যাওয়ায় বুধবার সেসব দেশে রোজা পালন করা হয়েছে।

কালের পরিক্রমার পথ ধরে মুসলিম উম্মাহর কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের অমিয় বার্তা নিয়ে আজ বৃহস্পতিবার থেকে শুরু হলো পবিত্র মাহে রমজান। দীর্ঘ এগারোটি মাসের পাপ পঙ্কিল  থেকে মুক্ত হওয়ার অপূর্ব সুযোগ এনে  দেয় এই রমজান। পবিত্র রমজানের আগমনে মুসলিম সমাজ ও ইসলামী জীবন ধারায় এক বিরাট সাফল্যের সৃষ্টি হয়। রমজান মাস হলো ইবাদতের বসন্তকাল। আল্লাহপাক এ মাসে রহমতের বারিধারা বর্ষণ করেন। ইবাদতপাগল বান্দাদের ক্ষমা করার জন্য সব আয়োজন করে রাখেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাহে রমজানের ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এদিন  ১৪৪৭ হিজরি সালের পবিত্র রমজান মাসের চাঁদ  দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে  বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি।  বৈঠক শেষে ধর্মমন্ত্রী বলেন, ১৪৪৭ হিজরি সালের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল  জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয়  জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে  দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা দিয়েছে। সেই হিসাবে কাল থেকে রমজানের শুরু।

সন্ধ্যায় মাগরিবের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা শুরু হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সভায় আরও উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট আলেম। দেশের ৬৪ জেলা থেকে আসা তথ্য যাচাই-বাছাই করে সভার শেষে রমজান শুরুর চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়। তারপরই রাজধানীসহ দেশব্যাপী মসজিদে মসজিদে শুরু হয় তারাবিহ নামাজের প্রথম রাত।

সর্বাধিক পঠিত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী

আহলান সাহলান মাহে রমজান

আপডেট হয়েছে : ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬