হাজারো স্মৃতি বিজড়িত শৈশবের কোলাহলময় বিদ্যানিকেতনে বন্ধুদের সাথে ভোট দিলেন bdinsight24.com এর প্রকাশক এম সাহেদ চৌধুরী।
বৃহস্পতিবার সকাল ১১.২০ মিনিটে ২৭ নং উত্তর কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১নং বুথে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় জনাব চৌধুরীর সাথে তার ছোট বেলার পাঠশালার সাথি জনাব নাছির উদ্দিন সিদ্দিকী ও খোন্দকার মোহাম্মদ আরিফ তাঁদের নিজ নিজ ভোটাধিকার প্রদান একই বুথে।
এসময় নাছির উদ্দিন সিদ্দিকী বলেন, ভোটের মাঠে যেই জিতুক না কেন মানুষের উৎসাহ, উদ্দীপনা আমাকে আবেগাপ্লুত করে তুলেছে। দীর্ঘ ১৭ বছর পর মানুষের মাঝে এরকম আগ্রহ কল্পনাতীত। উভয় দলের সমর্থকদের মাঝে সুন্দর সম্প্রীতি উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে।
তাঁর আরেক বন্ধু মোহাম্মদ আরিফ বলেন, আমাদের এই সেন্টারে এত সুন্দর সুষ্ঠু ভোট বিগত সময় বিরল ছিল। সেন্টারের পাশে আমার বাড়ি হওয়াতে আমি দেখেছি বিগত স্বৈরাচারের আমলে এই সেন্টারে কি পরিমান হানাহানি হতো , এমনকি রক্তের হলি খেলা চলতো।
জনাব চৌধুরী বলেন, এই উৎসবের ধারাবাহিকতা বজায় রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ অবশ্যই দিতে হয় এত সুন্দর উৎসবমুখর পরিবেশের জন্য।
ফলাফল যাই হোক দিনশেষে সবাই মিলেমিশে আনন্দ ভাগাভাগি করুক এই প্রত্যাশা করেন জনাব এম সাহেদ চৌধুরী।



















