ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিতে যোগদান জাকসুর ভিপিসহ হল সংসদ নেতাদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতুসহ হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।

শুক্রবার দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আবদুর রশিদ জিতুর বিএনপিতে যোগদানের পাশাপাশি জাকসুর বিভিন্ন পর্যায়ের একাধিক নেতা বিএনপির অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন। তাদের মধ্যে শহিদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান, একই হলের জিএস মাসুদ রানা মিন্টু এবং আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল যোগদান অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

এছাড়াও ছাত্রদলে যোগদান করেন নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, আ ফ ম কামালউদ্দিন হলের ভিপি জিএম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি, মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম রিয়াদ এবং শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম।

সর্বাধিক পঠিত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিতে যোগদান জাকসুর ভিপিসহ হল সংসদ নেতাদের

আপডেট হয়েছে : ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬