ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লাশের ওপর দাঁড়িয়ে নির্বাচনে জয়ের চেষ্টা করছে একটি দল: নাহিদ ইসলাম

১১ দলীয় জোটের প্রার্থী এবং (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার রাজধানীর রামপুরার কুঞ্জবন এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আবারও সহিংসতা ও ভয়ভীতি ছড়ানো হচ্ছে। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বীরা মানুষ হত্যা করে লাশের ওপর দাঁড়িয়ে নির্বাচনে জয়ের চেষ্টা করছে, যা দেশবাসী অতীতেও দেখেছে।

নাহিদ ইসলাম বলেন, প্রতিদিন আমার কতগুলো ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, সেটা খোঁজ নিয়ে দেখেন। আমাদের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। আমার আসনেই যদি এই অবস্থা হয়, তাহলে অন্য আসনগুলোর পরিস্থিতি কেমন তা সহজেই অনুমেয়।

নির্বাচনি পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন ঘিরে আবারও লাশের রাজনীতি শুরু হয়েছে। আমরা আওয়ামী লীগ আমলে যা দেখেছি, তার সবকিছুই ফিরে আসছে। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ূমের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তিনি বলেন, কয়েকদিন আগে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম দ্বৈত নাগরিক। বিষয়টি গোপন করে তিনি নির্বাচন কমিশনে তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। যা সংবিধান বর্হিভূত ও আইনের স্পষ্ট লঙ্ঘন। একজন সচেতন নাগরিক হিসেবে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি। এখন আইনের সিদ্ধান্ত আইনই নেবে।

সোমবার সকালে পূর্ব রামপুরায় কুঞ্জবন, জাকের রোড এবং পূর্ব রামপুরা হাইস্কুল রোডে গণসংযোগ করেন নাহিদ ইসলাম। দুপুরে স্থানীয়দের সাথে মতবিনিময় সভা, বিকালে পূর্ব রামপুরা ভূঁইয়া গলি এলাকায় গণসংযোগ, সন্ধ্যার পর ওমর ও ব্যাংক কলোনিতে উঠান বৈঠক এবং রাতে তিতাস রোড থেকে টিভি সেন্টার পর্যন্ত গণমিছিলে অংশ নেন তিনি। এসব কর্মসূচিতে এনসিপির পাশাপাশি জামায়াত-শিবিরের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী

লাশের ওপর দাঁড়িয়ে নির্বাচনে জয়ের চেষ্টা করছে একটি দল: নাহিদ ইসলাম

আপডেট হয়েছে : ০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬