আজ সোমবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় ঐক্যজোটের মহা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন আমরা চাই দালালমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। যুবকদের হাতে বেকার ভাতা নয়, দিতে হবে মর্যাদার কাজ ।
তিনি আরও বলেন, যে দেশকে ফ্যাসিস্টমুক্ত করতে আবু সাইদ মৃত্যুকে হাসি মুখে বরণ করেছিলেন, সেই আবু সাইদের লাশের সাথে জামায়াত কোনোদিন বেইমানি করবে না। কারণ ২৪ হয়েছিল বলেই ২৬ শে মুক্ত রাজনীতির স্বাদ পাচ্ছি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১১ দলীয় জোটের পক্ষে এলডিপি, খেলাফত মজলিশ, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।




















