ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল সফরে তারেক রহমান

  • অনলাইন ডেক্স
  • আপডেট হয়েছে : ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • 35

ফাইল ফটো

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি তিনি বরিশালে নির্বাচনি জনসভায় অংশ নেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

তিনি বলেন, ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে জনসমাবেশে বক্তৃতা দেবেন দলীয় চেয়ারম্যান। শিরিন জানান, রাজনৈতিক সফরের সময়সূচি নির্ধারকের কাছ থেকে ২৯ জানুয়ারি দিবাগত রাতে ফোন পেয়ে তিনি বিষয়টি জানতে পারেন। ৪ ফেব্রুয়ারির সফরসূচিই চূড়ান্ত। তারেক রহমান যশোর থেকে বরিশালের পথে রওনা হবেন এটিও জানা গেছে।

সর্বাধিক পঠিত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশাল সফরে তারেক রহমান

আপডেট হয়েছে : ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬