ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

১১৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

জনপ্রশাসন মন্ত্রণালয়

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ রফিকুল হক প্রজ্ঞাপনে জনপ্রশাসনের ১১৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার রাতে পদোন্নতির এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে বলে জনপ্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। ৪০৭ জনের মধ্যে ১১৮ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তা দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন।

পরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ তাদের যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা অনলাইনে (email: sal@mopa.gov.bd) দাখিল করতে পারবেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সর্বাধিক পঠিত

১১৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

আপডেট হয়েছে : ১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬