ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেন দুর্ঘটনায় নিহত ৪০, ৩ দিনের শোক ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট হয়েছে : ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • 35

ছবি: সংগৃহীত

স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে রোববার রাতে মালাগা থেকে মাদ্রিদগামী ‘ইরিও’ কোম্পানির হাইস্পিড ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীতমুখী একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৪০ হয়েছে এবং আহত হয়েছেন প্রায় শতাধিকেরও বেশি। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

দেশটির প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, “আজ স্পেনের জন্য শোকের দিন। আমরা ঘটনার কারণ অনুসন্ধান করব এবং স্বচ্ছভাবে দেশবাসীর সামনে তা তুলে ধরব।”

আন্দালুসিয়ার আঞ্চলিক সরকার প্রধান হুয়ান ম্যানুয়েল মোরেনো জানান, উদ্ধারকাজ এখনো চলছে এবং প্রকৃত মৃত্যুর সংখ্যা নির্ধারণে ২৪-৪৮ ঘণ্টা সময় লাগতে পারে।

ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ইরিও’ জানিয়েছে, দুর্ঘটনার তিন দিন আগে ট্রেনটি পরীক্ষা করা হয়েছিল এবং এটি প্রায় নতুন। রেনফে’র প্রেসিডেন্ট আলভারো ফার্নান্দেজ হেরেদিয়া জানিয়েছেন, দুর্ঘটনার কারণ মানুষের ভুল বা অতিরিক্ত গতি নয়, বরং যান্ত্রিক ত্রুটি বা লাইনের সমস্যার দিকে ইঙ্গিত করছে।

সর্বাধিক পঠিত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রেন দুর্ঘটনায় নিহত ৪০, ৩ দিনের শোক ঘোষণা

আপডেট হয়েছে : ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬