ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জরুরি বৈঠকে জি৭ দেশগুলো

হামলার শিকার তেহরানের তেল স্থাপনা। ছবি: বিবিসি।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান যুদ্ধের প্রেক্ষাপটে ঘিরে শেয়ারবাজারে মারাত্মক পতন দেখা দিয়েছে বিশ্বজুড়ে। এর পাশাপাশি তেলেও দামেও রয়েছে উধর্ধগতি। এ প্রেক্ষাপটে জি৭ ভুক্ত দেশগুলোর সোমবার একটি জরুরি বৈঠকে বসার কথা রয়েছে। বিশেষত অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যাওয়ার পর এই বৈঠক ডাকা হয়েছে।

বিবিসিরসংবাদে এসেছে, যুক্তরাজ্যের চ্যান্সেলর র‌্যাচেল রিভসসহ শীর্ষ শিল্পোন্নত দেশগুলোর অর্থমন্ত্রীরা এই সংঘাতের অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করতে একত্র হবেন।

হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জ্বালানি সরবরাহ দীর্ঘ সময় ব্যাহত হতে পারে। এমন আশঙ্কায় সোমবার বৈশ্বিক তেলের দাম প্রায় ১২০ ডলারে পৌঁছে যায়। একই সঙ্গে বৃটেনের এফটিএসই ১০০ শেয়ারসূচক ১.৭ শতাংশ কমে লেনদেন শুরু করে। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, জি৭ বৈঠকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সমন্বয়ে মজুত থেকে যৌথভাবে তেল ছাড়ার বিষয়টি আলোচনা হতে পারে।

এ অঞ্চল থেকে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটলে তা বিশ্বের ভোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য দাম আরো বাড়িয়ে দিতে পারে।

সপ্তাহান্তজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিভিন্ন স্থানে নতুন করে বিমান হামলা চালায়। এসব হামলায় তেলের ডিপোসহ একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। অন্যদিকে, ইরান প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।

সর্বাধিক পঠিত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী

জরুরি বৈঠকে জি৭ দেশগুলো

আপডেট হয়েছে : ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬