রোববার সৌদির নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, সৌদি আরবের একটি আবাসিক ভবনে হামলায় কমপক্ষে দুজন নিহত ও আহত হয়েছেন ১২ জন। নিহত দুই জনের মধ্যে একজন বাংলাদেশি এবং অপর ব্যক্তি ভারতীয়। তবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
সৌদি সিভিল ডিফেন্সের এক্স পোস্টে বলা হয়, আল খারজ শহরের ওই আবাসিক এলাকার ভবনে প্রজেক্টাইল (উড়ন্ত বস্তু নিক্ষেপ) দিয়ে হামলা চালানো হয়।
খবর আল জাজিরা।

























