প্রথম দল হিসেবে টানা দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে ভারত। প্রথম স্বাগতিক দল হিসেবে বিশ্বকাপের শিরোপা জয়ের রেকর্ডও গড়েছে ভারতীয়রা। আর প্রথম দল হিসেবে তিনবার এই বিশ্বকাপের শিরোপা জয়ের কীর্তি গড়েছে সূর্যকুমার যাদবের দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এ নিয়ে দ্বিতীয়বার হার মানল নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এ নিয়ে দ্বিতীয়বার হার মানল নিউজিল্যান্ড।
তৃতীয় ওভারে ফিন অ্যালেন আউট বিদায় নিলে জয়ের পথ থেকে ছিটকে যায় নিউজিল্যান্ড। পাওয়ার প্লের ৬ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ গড়ে ছিল ৩ উইকেটে ৫২। কিন্তু ১০ ওভার শেষে নিউজিল্যান্ডের পুঁজি গিয়ে দাঁড়ায় ৫ উইকেটে ৮৮। এরপর শুধু আনুষ্ঠানিকতা শেষ করেছে কিউইরা।
ওপেনার টিম সাইফার্ট করেন ২৬ বলে হাঁকান ৫২ রানের চমৎকার এক ইনিংস। মিচেল স্যান্টনার দলীয় স্কোরে যোগ করেন ৪৩ রান। বুমরাহ নেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ২৫৫/৫ (স্যামসন ৮৯, ঈশান ৫৪, অভিষেক ৫২, শিবম ২৬*, পান্ডিয়া ১৮; নিশাম ৩/৪৬, রবীন্দ্র ১/৩২, হেনরি ১/৪৯)।
নিউজিল্যান্ড: ১৯ ওভারে ১৫৯ (সাইফার্ট ৫২, স্যান্টনার ৪৩, মিচেল ১৭; বুমরাহ ৪/১৫, অক্ষর ৩/২৭, পান্ডিয়া ১/৩৬)।
ফল: ভারত ৯৬ রানে জয়ী।
ম্যাচসেরা: যশপ্রীত বুমরাহ।
সিরিজসেরা: সঞ্জু স্যামসন।






















