ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া

ফাইল ছবি

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ নাসিমুল গনি জানিয়েছেন দেশ গঠনের সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ জনকে এ বছর ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবারে, ১৫ জন ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ দেওয়া হবে।

বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, মন্ত্রিসভায় ২০২৬ সালের জন্য স্বাধীনতা পুরস্কারজয়ীদের নাম চূড়ান্ত করা হয়। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

সর্বাধিক পঠিত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া

আপডেট হয়েছে : ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬