ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জনগণের স্বতঃস্ফূর্ত রায়কে আদালতের মাধ্যমে অস্বীকার করার অপচেষ্টা চলছে: নাহিদ

সোমবার সন্ধ্যায় চট্টগ্রামে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের বিষয়টি গণভোটে নির্ধারিত হয়ে গেছে। জনগণের এই স্বতঃস্ফূর্ত রায়কে আদালতের মাধ্যমে অস্বীকার করার অপচেষ্টা চলছে। এটা যদি হয় তবে এর পরিণতি ভয়াবহ হবে।

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টাকে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পুরস্কারস্বরূপ মন্ত্রী বানিয়েছে কি না- এমন প্রশ্ন মানুষের মনে উঁকি দিচ্ছে। ৫ আগস্ট থেকেই দেশি-বিদেশি নানা শক্তি ছাত্র জনতার শক্তিকে দুর্বল করতে ষড়যন্ত্র করছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশের যেখানেই কার্যক্রম শুরু করার অপচেষ্টা করবে এনসিপির কর্মীরা সেখানেই বাধা হয়ে দাঁড়াবে। এনসিপি আর আওয়ামী লীগ একসঙ্গে থাকতে পারে না।

এনসিপির সদস্য সচিব আকতার হোসেন বলেন, বিএনপি যে পরিমাণ ভোট পেয়েছে ‘হ্যাঁ’ ভোট তার দ্বিগুণ। ক্ষমতায় গিয়ে বিএনপি এই গণভোটের রায়কে অস্বীকার শুরু করেছে। জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। জুলাই সনদকে আদালতে নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইয়াবা সম্রাট বদিকে বিএনপি মুক্তি দিয়েছে। বিএনপি নেতাদের তত্ত্বাবধানে দেশে ধর্ষণের মৌসুম চলছে। চাঁদাবাজদের দাপট শুরু হয়েছে। এসব অপকর্ম করতেই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে আর ফ্যাসিবাদের বিস্তার দেখতে চাই না। ফ্যাসিবাদের উত্থান হলে জনগণকে সঙ্গে নিয়ে এনসিপি একাই তার মোকাবিলা করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এনসিপির কর্মীরা কড়ায় গণ্ডায় সংস্কার আদায় করে নেবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, প্রয়োজনে আবার জুলাই হবে।

সর্বাধিক পঠিত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের স্বতঃস্ফূর্ত রায়কে আদালতের মাধ্যমে অস্বীকার করার অপচেষ্টা চলছে: নাহিদ

আপডেট হয়েছে : ০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬