ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মালিক-শ্রমিক একজন আরেকজনের সম্পূরক-পরিপূরক: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজকে সমাজে মালিক-শ্রমিক সংঘাত দেখা যায়। এটা হওয়া উচিত নয়। মালিক আছে বলেই শ্রমিক কাজের সুযোগ পায়, আবার শ্রমিক আছে বলেই মালিকরা শিল্প প্রতিষ্ঠান চালাতে পারে। একজন আরেকজনের সম্পূরক-পরিপূরক।উভয়পক্ষের কল্যাণের জন্য তিনি মালিক-শ্রমিকদের মাঝে যথাযথ সম্পর্ক বজায় রাখার আহবান জানান। তাহলে ভ্রাতৃত্বের একটি সমাজ প্রতিষ্ঠিত হবে বলেও তিনি প্রত্যাশা করেন।

সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাত ধরে সেই সমাজ ও মানুষ তৈরি হোক। রোজা যেন আমাদের জন্য ধ্বংস হয়ে না আসে, বরং রহমত হয়ে থাকে-সেই দোয়া করেন তিনি।

বিরোধী দলীয় নেতা বলেন, আমরা এমন একটা মানব দরদী সমাজ গড়তে চাই, যেখানে সবাই সবাইকে ভালবাসবে। সে পরিচিত হোক বা অপরিচিত হোক। মহান আল্লাহকে ভয় করলেই এই সমাজ গড়া সম্ভব, অন্য কোনভাবে সম্ভব নয়।

তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনকে শ্রমিকদের প্রকৃত কল্যাণে কাজ করার আহবান জানিয়ে বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় যোদ্ধা হয়ে দাঁড়ানোর কাজ করে এই সংগঠন। তাদের কাজ মাত্র শুরু, শেষ হয়নি।

জামায়াত আমির বলেন, আল্লাহ তায়ালা আমাদের যেসব নিয়ামত দান করেছেন, হাশরের দিন তার সব নেয়ামতের জবাব নেবেন। বিভিন্ন নেয়ামত প্রসঙ্গে তিনি বলেন, অক্সিজেন কি জিনিস, তা করোনার সময় সবাই বুঝতে পেরেছেন। তিনি বলেন, হিসাব দেওয়ার ভয় যাদের অন্তরে থাকবে, তারা আল্লাহকে ভয় করবে। আর যারা আল্লাহকে ভয় করবে তাদের হাতে সব সৃষ্টি নিরাপদ থাকবে।

তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, সমাজের বিত্তশালীদের চেয়ে শ্রমিকরা ৫০০ বছর আগে জান্নাতে প্রবেশ করবেন। আমি দুই শ্রেণির মানুষের সঙ্গে মিলে আনন্দ পাই। তারা হলো- শিশু ও শ্রমিক। অনেকে শ্রমিকের হাতে হাত মেলালে সেই হাত রুমাল দিয়ে মুছে নেন। আমার চিন্তা ভিন্ন। আমি শ্রমিকদের সঙ্গে বুক মেলানোর চেষ্টা করি।

ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আ ন ম শামুসল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমানের পরিচালনায় ইফতার মাহফিলে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

সর্বাধিক পঠিত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী

মালিক-শ্রমিক একজন আরেকজনের সম্পূরক-পরিপূরক: জামায়াত আমির

আপডেট হয়েছে : ০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬