ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের ৪ দেশের বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা

  • অনলাইন ডেক্স
  • আপডেট হয়েছে : ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 12

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। সৃষ্ট পরিস্থিতিতে কুয়েত, আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের উদ্দেশে দেশগুলোতে থাকা বাংলাদেশের দূতাবাস আলাদা আলাদ সতর্কবার্তা দিয়েছে। পাশাপাশি হটলাইন নম্বরও চালু করেছে।

কাতারের দোহারে বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে দেশটিতে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। পরিস্থিতি বিবেচনায় প্রবাসীদের সব সময় সঙ্গে নগদ টাকা, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার এবং শুকনো খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী রাখার পরামর্শও দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্যও অনুরোধ জানিয়েছে দূতাবাস।

কাতারের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, কাতার সরকারের বিবৃতি ও নির্দেশনা অনুযায়ী চলতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড করা কাতারের আইনের পরিপন্থি বলেও সতর্ক করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সবাইকে সংযত ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

প্রায় কাছাকাছি সর্তকর্তাবার্তা জারি করেছে আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে থাকা বাংলাদেশের দূতাবাস। এর মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান এবং বড় কোনো জামায়াতে যোগ না দিতেও বলছে দূতাবাস।

জরুরি প্রয়োজনে হটলাইন চালু

কাতার

হটলাইন নম্বর: +৯৭৪৩৩৬৬২০০০

ইমেইল: mission.doha@mofa.gov.bd

বাহরাইন

হটলাইন নম্বর: +৯৭৩৩৩৩৭৫১৫৫

ইমেইল: mission.manama@mofa.gov.bd

আরব আমিরাত

হটলাইন নম্বর: +৯৭১২৪৪৬৫১০০

ইমেইল: mission.abudhabi@mofa.gov.bd

ইরাক

হটলাইন নম্বর: +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০

ইমেইল: mission.baghdad@mofa.gov.bd

সর্বাধিক পঠিত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যের ৪ দেশের বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা

আপডেট হয়েছে : ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬