ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা বিল্পবী গার্ড বাহিনীকে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।
বিবিসি পার্সিয়ান সার্ভিসের খবরে উল্লেখ করা হয়, ট্রাম্প বলেছেন, ‘আপনাদের অবশ্যই অস্ত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে আপনাদের সঙ্গে ন্যায্য আচরণ করা হবে এবং সম্পূর্ণ নিরাপত্তা থাকবে; অন্যথায়, আপনাদের নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে।’
ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরান থেকে ‘আসন্ন হুমকি দূর করা’।
























