ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছসিত শিশুরা

উপস্থিত শিশুদের সাথে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী

শুক্রবার বনানীতে নৌ বাহিনী সদর দপ্তরে কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। একই মসজিদে মহিলাদের জন্য আলাদা স্থানে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান নামাজ আদায় করেছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, নামাজ শেষে প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময়ে শিশু-কিশোরদের কাছে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করেছেন, তাদের খোঁজ-খবর নেন। এসময় শিশুরা উচ্ছসিত হয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে।

প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরদের সাথে এভাবে কুশল বিনিময়ে সেখানে তাদের আনন্দঘন পরিবেশ তৈরি হয়। শিশুরা প্রধানমন্ত্রীকে এতো কাছে পেয়ে হাসি-খুশিতে ভরে মেতে উঠে। প্রধানমন্ত্রী শিশুদের সাথে হাত মেলান, তারা কেমন আছে জানতে চান।

একজন শিশু প্রধানমন্ত্রীকে সরলভাবে প্রশ্ন করল, আংকেল আপনি রোজা রাখেন? শিশুটির সাথে হাতে মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি! আমি তো রোজা রাখি।

শিশুদের একে একে হাত মেলান, আবার কারো মাথায় হাত বুলিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তোমরা রোজা রাখো?

প্রধানমন্ত্রীর এমন প্রশ্নের জবাবে শিশু-কিশোররা সমস্বরে বলে, আমরাও রোজা রাখি।

একজন শিশুর প্রধানমন্ত্রীকে ‘আসছালামু আলাইকুম’ জানিয়ে বললো, আংকেল আজকেটা ছাড়া সব রোজা রেখেছি। প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বলেন, তাই।

অপর পাশ থেকে আরেকজন শিশু বললো, আংকেল আমি সবগুলো রোজা রেখেছি।

প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বললেন, ‘ভেরি গুড।’

পরে মসজিদ থেকে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান বেরিয়ে আসলে প্রধানমন্ত্রী শিশুদের কাছ থেকে বিদায় নিয়ে ‘আল্লা্হ হাফেজ’বলেন। এই সময়ে শিশুরা বলে, আংকেল আমাদের জন্য দোয়া করবেন।

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছসিত শিশুরা

আপডেট হয়েছে : ০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬