ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সদ্য চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহাল : মানবিক ন্যায়বিচার ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার এক জরুরি আহ্বান

ছবি: মুহাম্মদ এনামুল হক মিঠু

রাষ্ট্রের আর্থিক খাত একটি দেশের অর্থনীতির মেরুদণ্ড। আর সেই মেরুদণ্ডকে শক্তিশালী রাখেন যে মানুষগুলো, তাঁরাই ব্যাংকার। কিন্তু সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-সহ দেশের বিভিন্ন ব্যাংকে চট্টগ্রাম অঞ্চলের সাতকানিয়া, বাঁশখালী, পটিয়া সহ বহু স্থানের প্রায় পাঁচ হাজার ব্যাংকার হঠাৎ চাকরিচ্যুত হয়েছেন বলে জানা গেছে।

৫ আগস্টের পর সৃষ্ট বিভিন্ন পরিস্থিতির প্রেক্ষিতে এই চাকরিচ্যুতি সংঘটিত হয়েছে, এমন অভিযোগ সংশ্লিষ্টদের।

একটি চাকরি শুধু একটি পদ নয়, এটি একটি পরিবারের স্বপ্ন, নিরাপত্তা ও ভবিষ্যতের ভিত্তি। যখন হঠাৎ করে সেই ভিত্তি ভেঙে যায়, তখন তার অভিঘাত কেবল ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে পরিবার, সমাজ এবং বৃহত্তর অর্থনীতিতে। অনেক ক্ষেত্রে দেখা গেছে, একই পরিবারের স্বামী-স্ত্রী উভয়েই একই ব্যাংকে কর্মরত ছিলেন। বর্তমানে দু’জনই কর্মহীন। একটি পরিবারের একমাত্র উপার্জনের উৎস একদিনে বন্ধ হয়ে গেলে যে ভয়াবহ আর্থিক ও মানসিক সংকট নেমে আসে, তা ভাষায় প্রকাশ করা কঠিন।সন্তানদের লেখাপড়া, বৃদ্ধ পিতা-মাতার চিকিৎসা, বাসাভাড়া, নিত্যপ্রয়োজনীয় খরচ, সবকিছু আজ অনিশ্চয়তার দোলাচলে।

সম্প্রতি C Plus TV-তে প্রচারিত এক সাক্ষাৎকারে এক চাকরিচ্যুত ব্যাংকার জানান, আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে তাঁর পরিবারও তাঁকে ছেড়ে চলে গেছে। এমন হৃদয়বিদারক বাস্তবতা আমাদের বিবেককে নাড়া দেয়।রাষ্ট্র একটি মানবিক সত্তা। রাষ্ট্রের সিদ্ধান্ত কেবল প্রশাসনিক নয়, তার প্রতিটি পদক্ষেপের পেছনে থাকা উচিত ন্যায়, সহমর্মিতা ও দূরদর্শিতা।

অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রেই যথাযথ তদন্ত ও স্বচ্ছ প্রক্রিয়া ছাড়া হঠাৎ করে চাকরিচ্যুতি কার্যকর হয়েছে। যদি কোথাও প্রশাসনিক বা নীতিগত পরিবর্তনের প্রয়োজন থেকেও থাকে, তবে তা বাস্তবায়নের ক্ষেত্রে মানবিক বিবেচনাকে অগ্রাধিকার দেওয়া জরুরি।

চাকরিচ্যুত ব্যাংকারদের অশ্রু কেবল ব্যক্তিগত বেদনার গল্প নয়, এটি সামাজিক স্থিতিশীলতার প্রশ্ন। হাজারো পরিবার যখন অনিশ্চয়তায় নিমজ্জিত হয়, তখন তার প্রভাব পড়ে স্থানীয় অর্থনীতিতে, সামাজিক নিরাপত্তায় এবং মানসিক স্বাস্থ্যে। দীর্ঘদিন ধরে কর্মরত পেশাজীবীদের হঠাৎ কর্মহীন করে দিলে যে আর্থ-সামাজিক চাপ সৃষ্টি হয়, তা কোনোভাবেই উপেক্ষণীয় নয়।এই প্রেক্ষাপটে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গন থেকেও সমর্থনের সুর উঠেছে।

সম্প্রতি বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি দিয়ে চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহালের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাঁশখালীর অনেক ব্যাংকার তাঁর পরিচিত, তাঁদের কষ্ট তাঁকে ব্যথিত করে। কঠিন সময়ে তাঁদের পাশে থাকার চেষ্টা করেছেন এবং সরকারের সদয় দৃষ্টি কামনা করেছেন।রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু মানবিক প্রশ্নে জাতীয় ঐক্য প্রয়োজন। চাকরিচ্যুতদের পুনর্বহাল বা অন্ততপক্ষে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ পর্যালোচনা প্রক্রিয়া চালু করা এখন সময়ের দাবি। প্রয়োজনে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে প্রতিটি কেস পর্যালোচনা করা যেতে পারে। যেখানে অন্যায় প্রমাণিত হবে, সেখানে পুনর্বহাল বা উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা উচিত।রাষ্ট্রের সহানুভূতিশীল ও দূরদর্শী সিদ্ধান্ত বহু অসহায় পরিবারের জীবনে পুনরায় আশার আলো জ্বালাতে পারে।

মানবিক রাষ্ট্রব্যবস্থা কেবল আইন প্রয়োগের মাধ্যমে নয়, বরং নাগরিকের দুর্দিনে পাশে দাঁড়ানোর মাধ্যমেই তার প্রকৃত মহিমা প্রকাশ করে।আজ প্রয়োজন প্রতিহিংসা নয়, প্রয়োজন পুনর্মিলন, অস্থিরতা নয়, প্রয়োজন স্থিতি, অবিচার নয়, প্রয়োজন ন্যায়।

সদ্য চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহাল বা ন্যায়সংগত সমাধান নিশ্চিত করতে রাষ্ট্রের কার্যকর ও দ্রুত পদক্ষেপ কামনা করছি।কারণ, একটি চাকরি ফিরিয়ে দেওয়া মানে শুধু একটি পদ ফিরিয়ে দেওয়া নয়, ফিরিয়ে দেওয়া একটি পরিবারের হাসি, একটি সন্তানের ভবিষ্যৎ, এবং সমাজের প্রতি আস্থার ভিত্তি। এটা সর্বমহলের আন্তরিক প্রত্যাশা।

সর্বাধিক পঠিত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী

সদ্য চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহাল : মানবিক ন্যায়বিচার ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার এক জরুরি আহ্বান

আপডেট হয়েছে : ০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬