ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আর্তমানবতার সেবায় মরহুম এজাহার মিয়া ফাউন্ডেশন

পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনায় মরহুম এজাহার মিয়া ফাউন্ডেশন-এর উদ্যোগে জনসাধরনের মাঝে প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের নব নির্বাচিত মাননীয় সাংসদ শাহজাহান চৌধুরী এমপি ২৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৭ টার সময় এই উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্ভোধন করেন। এ সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। মাননীয় সাংসদ এ ধরনের মহতী উদ্যোগের ভূয়সি প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই প্রক্রিয়ার ধারাবাহিকতা চলমান রাখার জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসেনকে অনুরোধ করেন।

এ সময় মরহুম এজাহার মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক জনাব শাহাদাত হোসেন, ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ শাহজাহান , মোহাম্মদ হানিফ এবং কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু তাহের সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক জনাব শাহাদাত হোসেন বলেন, প্রথম পর্যায়ে ১০০০ টি পরিবারকে এই প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হবে এবং এই উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি পুরো রমজান পর্যন্ত চলমান থাকবে ইনশাআল্লাহ। তিনি বলেন, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যেন প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে পারে, এটাই মহান আল্লার দরবারে একমাত্র চাওয়া। শেষে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন যাতে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করতে পারে।

উল্লেখ্য, ২০২০ সালে আর্তমানবতার সেবায় “মরহুম এজাহার মিয়া ফাউন্ডেশ” বিশিষ্ট সমাজ সেবক,ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব শাহাদাত হোসেন ও তাঁর ভাই দুবাই প্রবাসী জনাব সাইফুল ইসলামের হাত দিয়ে যাত্রা শুরু করে।

সর্বাধিক পঠিত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী

আর্তমানবতার সেবায় মরহুম এজাহার মিয়া ফাউন্ডেশন

আপডেট হয়েছে : ০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬