ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাধারণ মানুষের মাঝে নতুন আশার আলো সৃষ্টি করছে জামায়াতের এমপিরা

শপথ নেওয়ার পর পরই জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা সবাই ছুটে গেছেন নিজ নিজ সংসদীয় এলাকায়। পরিচ্ছন্নতা অভিযান, গরিব অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ নানা সেবামূলক কাজও জোরদার করছেন তারা। জনসাধারণ এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় বিভিন্ন প্রশাসনের সঙ্গে মতবিনিময় করছেন তারা।

এ সময় বিরাজমান সমস্যা চিহ্নিত করে তার সমাধানের আশ্বাস দিচ্ছেন নতুন জনপ্রতিনিধিরা। এতে সাধারণ মানুষের মাঝে নতুন আশার সৃষ্টি হচ্ছে এবং তাদের মধ্যে বেশ সাড়া পড়ছে বলে জানা গেছে।

বিশেষ করে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী নিজ এলাকাকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে কঠোর অবস্থানে রয়েছেন জামায়াতের এমপিরা। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সরব ও সোচ্চার ভূমিকা রাখছেন তারা।

সূত্রমতে, রাজধানী ঢাকার পাঁচটি গুরুত্বপূর্ণ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। ঢাকা-১৫ আসন থেকে নির্বাচিত জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান শপথের পরদিন ১৮ ফেব্রুয়ারি নিজ হাতে রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে তার কাজ শুরু করেন। তিনি মিরপুর-কাফরুলকে একটি মডেল এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করার ঘোষণা দেন।

নিজ এলাকায় নানা ধরনের কাজ শুরু করেছেন জামায়াতের নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। এরই অংশ হিসেবে গত সোমবার তিনি বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি রোগীদের খোঁজখবর নেন, চিকিৎসাসেবার মান সম্পর্কে ডাক্তার ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার মান আরো উন্নত করতে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন।

সাতকানিয়া লোহাগাড়া (চট্টগ্রাম -১৫)’র নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী প্রান্তিক মানুষের জীবন মান উন্নয়নে নিজ সংসদীয় এলাকার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন এবং তাদের দৈনন্দিন নানা সমস্যা নিয়ে আলোচনা করেন। তাঁদের আবেগের কথাগুলো শুনেন। বিদ্যুৎ, পানি, রাস্তা, বাসস্থান ও কর্মসংস্থানের মতো মৌলিক বিষয়গুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ গ্রহণ করছেন বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ ও প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ঢাকা-৫ আসনের এমপি কামাল হোসেন শপথ গ্রহণের পর নিজ এলাকায় গিয়েই সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। পর্যায়ক্রমে তিনি স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় বৈঠক করে নানা দিকনির্দেশনা দেন। গত সোমবার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে কামাল হোসেন বলেন, সন্ত্রাস-চাঁদাবাজ-মাদক নির্মূলে কোনো আপস নয়। জনগণের জানমাল রক্ষায় আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে হবে।

সিরাজগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান শপথ গ্রহণের পর নিজ এলাকায় গিয়েই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। এছাড়া নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করার উদ্যোগ নিয়েছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও তিনি মতবিনিময় করে যাচ্ছেন।

কুড়িগ্রাম-৩ আসনের এমপি ব্যারিস্টার মাহবুব আলম সালেহী নিজের ফেসবুকে ঘোষণা দিয়েছেন। অটোরিকশা থেকে অযৌক্তিক টোল আদায়, অবৈধ বালু উত্তোলন, মাদক বিস্তার ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। শিগগিরই সুসংবাদ পাবেন ইনশাল্লাহ।

বাগেরহাট-২ আসনের এমপি শেখ মঞ্জুরুল হক রাহাদ তার ফেসবুক পোস্টে জানান, শহরের দৃশ্যমান আবর্জনার পাশাপাশি সব অব্যবস্থাপনা দূর করে একটি স্বস্তিদায়ক পরিবেশ ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। সুন্দর ও সুস্থ নগরী গড়তে আজ থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা অভিযানে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।

ঝিনাইদহ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবু তালিব শপথ গ্রহণের পরপরই এলাকায় ফিরে জনবান্ধব বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। গত রোববার সকালে তিনি হঠাৎ করেই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে চিকিৎসাসেবার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। মাওলানা আবু তালিব সংশ্লিষ্ট সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এছাড়া তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার জন্য সতর্ক করেন। শহরের বিভিন্ন সড়কে একটি প্রভাবশালী মহলের ভ্যান-রিকশা থেকে অবৈধ চাঁদা আদায় বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নেন তিনি।

হরিণাকুণ্ডু উপজেলার একতারা মোড়সহ সব মোড়ে বাস, ইজিবাইক, নছিমন, পাখিভ্যানসহ সব ধরনের যানবাহন থেকে অবৈধ চাঁদাবাজি বন্ধ ঘোষণা করেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম মো. আবু বকর। এছাড়া ঝিনাইদহ চক্ষু হাসপাতালকে দালালমুক্ত করেন তিনি।

এদিকে চুয়াডাঙ্গার চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে মতবিনিময় করেছেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন। সভায় হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়ন, রোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম আরো গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া আইনশৃঙ্খলার উন্নয়নেও তারা কাজ শুরু করেছেন বলে জানা গেছে।

একইভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত ৬৮ জন সংসদ সদস্য তাদের নিজস্ব উদ্যোগে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করেছেন বলে খবর পাওয়া গেছে সংশ্লিষ্ট সূত্র থেকে। নির্বাচিত সংসদ সদস্যরা তাদের নিজ নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করে কৃতজ্ঞতা প্রকাশ করায় জনমানুষের মধ্যে নব আশার সঞ্চার ঘটেছে।

সর্বাধিক পঠিত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাধারণ মানুষের মাঝে নতুন আশার আলো সৃষ্টি করছে জামায়াতের এমপিরা

আপডেট হয়েছে : ০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬