ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জনপ্রতিনিধির নিরাপত্তাহীনতা জাতির জন্য অত্যন্ত অশনিসংকেত: এহসানুল মাহবুব জুবায়ের

  • অনলাইন ডেক্স
  • আপডেট হয়েছে : ০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 10

ফাইল ছবি

বিএনপি সন্ত্রাসীদের হামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক ও জাতীয় সংসদ সদস্য জনাব হান্নান মাসউদের আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

২৫ ফেব্রুয়ারি এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হান্নান মাসউদের গাড়িবহরের ওপর বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা করে। এ হামলায় জনাব হান্নান মাসউদসহ আরও ১৫/২০ জন নেতাকর্মী আহত হন।

তিনি আরও বলেন, সশস্ত্র সন্ত্রাসীদের এ ন্যক্কারজনক হামলা গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর প্রকাশ্যে হামলা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই বহিঃপ্রকাশ। দেশবাসী মনে করে, যেখানে একজন সংসদ সদস্যের মত জনপ্রতিনিধির কোনো নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

তিনি আরও বলেন, রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে। অন্যথায় দেশব্যাপী আইনহীনতার সংস্কৃতি বিস্তার লাভ করতে পারে, যা জাতির জন্য অত্যন্ত অশনিসংকেত।

অবিলম্বে জনাব হান্নান মাসউদের ওপর হামলাকারী বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।

সর্বাধিক পঠিত

জনপ্রতিনিধির নিরাপত্তাহীনতা জাতির জন্য অত্যন্ত অশনিসংকেত: এহসানুল মাহবুব জুবায়ের

আপডেট হয়েছে : ০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬