ধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এ সময় সম্মানিত আমীরে জাাময়াত শহীদ সেনা সদস্যদের পরিবারের উদ্দেশ বলেন, “আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় পরিকল্পিতভাবে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে- তারা সকলেই ছিলেন দেশপ্রেমিক ও জাতির শ্রেষ্ঠ সম্পদ। আমরা নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা আপনাদেরকে সবর করার তাওফিক দান করুন।
তিনি সরকারের উদ্দেশে বলেন, দেশবাসী ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তারিখে সেনা হত্যার নির্মম ঘটনার প্রকৃত কারণ জানতে চায়। একই সঙ্গে আমি অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত ‘বিডিআর তদন্ত কমিশন’ এর রিপোর্ট অনুযায়ী দোষী ব্যক্তিদের নাম জাতির সামনে প্রকাশ করার দাবি জানাচ্ছি এবং তাদের দ্রুত গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”
এ সময় সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মো. সেলিম উদ্দিন এবং বনানী ও গুলশান থানা জামায়াতের বহু নেতাকর্মী তাঁর সঙ্গে ছিলেন।



















