ঢাকা , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
মধ্যপ্রাচ্য> ইরান

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ফোন

  • অনলাইন ডেক্স
  • আপডেট হয়েছে : ০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 11

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে ফোন করেছেন। রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ফোনে আলাপকালে তারা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হন।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এসময় সম্প্রতি দায়িত্ব গ্রহণ উপলক্ষে বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি।

বিবৃতিতে আরো বলা হয়, দুই দেশের জনগণের কল্যাণে একটি অগ্রসর ও ভবিষ্যতমুখী অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন দুই মন্ত্রী।

আলোচনায় দুই নেতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার আগ্রহ প্রকাশ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া বাণিজ্যসহ বিভিন্ন খাত এবং বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা বাড়াতে সম্মত হন তারা।

সর্বাধিক পঠিত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য> ইরান

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ফোন

আপডেট হয়েছে : ০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬